1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে হা ওয়েল টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ডেসকো প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ডরিন পাওয়ার দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সরকার গতানুগতিক ধারায় চলছে না- আসাদুল হাবিব দুলু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমে অংশগ্রহণকারী হিসেবে চুক্তি স্বাক্ষর করল ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬ সিরাজগঞ্জে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

সরকার গতানুগতিক ধারায় চলছে না- আসাদুল হাবিব দুলু

  • আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২.৩৮ পিএম
  • ৬০ Time View

ঠাকুরগাঁও, ০৬ নভেম্বর ২০২৬
​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। দেশে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন এসেছে, যার উজ্জ্বল প্রমাণ ঠাকুরগাঁওয়ের নির্বাচন। অতীতে রাতের ভোটের সংস্কৃতি থাকলেও এখন সেই ধারা পাল্টে গেছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন, অপসংস্কৃতি এবং সর্বগ্রাসী অব্যবস্থাপনা তৈরি হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

​এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী কঠোর নির্দেশ দিয়ে বলেন, আপনারা যার যার মন্ত্রণালয় ও দপ্তরের আওতাধীন দায়িত্বগুলো সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবেন। জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।

​ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—​ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। ​ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। ​ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com