পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কোম্পানিটির স্পন্সর ও পরিচালকরা এ লভ্যাংশ পাবেন না।
সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাববছরে একই সময়ে ইপিএস ছিল ৩ পয়সা।
৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের হিসাববছর শেষে যা ছিল ৩ টাকা ২৭ পয়সা।
অন্যদিকে, আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ১০ টাকা ১৩ পয়সা। আগের হিসাববছরে যা ছিল ঋণাত্মক ৪৩ টাকা ৪৪ পয়সা।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের গুলশান শুটিং ক্লাবের দ্বিতীয় তলায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।