1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০.৪৯ পিএম
  • ৪৮ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নবীনগর সদরে সাবেক ও বর্তমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০২-১১-২০২৬ খ্রিষ্টাব্দ) সোমবার সন্ধ্যায় নবীনগর সদরের আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে থেকে সালাম রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে নবীনগর থানা ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে স্থানিয় নেতাকর্মীরা। যা এখন নবীনগরে টক অব দ্যা টাউন।

মামলার শিকার নেতাদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন মাঈনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য হযরত আলী এবং ছাত্রদল নেতা রাসেলসহ অসংখ্য নেতাকর্মী।

বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়ে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ নয় মাস পর বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা এসব মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা করে নেতাকর্মীদের হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান।

বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সভায় পৌর যুবদলের সাবেক আহবায়ক আলী আজ্জমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম মুকুল। বক্তব্যে তিনি বলেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী, মাঈন উদ্দিন মাঈনু ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

তিনি আরও বলেন, “অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা না হলে নবীনগরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা জাতীয়তাবাদী তরুন দলের আবু সায়িদ, নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আক্রাম, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তফিকুল ইসলাম তপু  নবীনগর উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ অসংখ্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com