1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯.৩০ পিএম
  • ৭৩ Time View

প্রবাসী বাংলাদেশিদের বিদেশে অর্জিত অর্থ দেশে সঞ্চয়, ব্যবস্থাপনা ও বিনিয়োগের সুযোগ আরও সহজ ও সুবিধাজনক করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা জনাব আখলাসুর রহমান ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মিসেস হাসনা হেনা চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মো. কামাল হোসাইন সরকার, এসইভিপি এবং বিজনেস ডিভিশনের প্রধান জানব মোঃ মাহবুব হোসাইন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এনআরসিটি হিসাবটি তিনটি ধরনে চালু করা হয়েছে—ট্রাস্ট এনআরসিটিএ সঞ্চয়ী হিসাব, ট্রাস্ট এনআরসিটিএ চলতি হিসাব এবং ট্রাস্ট এনআরসিটিএ স্থায়ী আমানত। কোনো প্রাথমিক জমা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে এ হিসাব খোলার সুযোগ রয়েছে। এ হিসাবের মূলধনসহ অর্জিত সুদ বা মুনাফা অবাধে প্রত্যাবাসনযোগ্য। ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করা যাবে।

এ হিসাবের উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় সুদহার ও পুনর্বিনিয়োগের সুযোগ, বৈদেশিক মুদ্রার হিসাবে রূপান্তরের সুবিধা, মাসিক সঞ্চয় প্রকল্প ও পোর্টফোলিও বিনিয়োগের সুযোগ, হিসাবের স্থিতির বিপরীতে ঋণ গ্রহণ এবং প্রতিযোগিতামূলক বিনিময় হার।

নতুন এ হিসাবের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশে তাঁদের কষ্টার্জিত অর্থ নিরাপদে সঞ্চয় ও বিনিয়োগের পাশাপাশি বিশ্বের যেকোনো স্থান থেকে অর্থ ব্যবহারের সুবিধা পাবেন। একই সঙ্গে প্রবাসীদের বৈদেশিক আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com