1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Title :
ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায় বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা জোরদারে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর ট্রাস্ট ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’ টাঙ্গাইল জেলা পরিষদের পূজামণ্ডপে আর্থিক উপহার আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা

  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১.০২ পিএম
  • ৪৯ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের পর নিরাপদ আশ্রয় পেয়ে পরিবারগুলোর মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন ঘর পেয়ে উপকারভোগীরা এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চিৎলা, খাদিমপুর ও গাংনী ইউনিয়নের ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। বক্তব্যে তিনি বলেন, একটি ঘর শুধু ইট, বালু ও সিমেন্টের কাঠামো নয়; এটি মানুষের নিরাপত্তা, সম্মান, আত্মমর্যাদা ও নতুন জীবনের স্বপ্ন। যাঁরা আজ ঘর পেয়েছেন, তাঁরা আমাদের সমাজেরই আপনজন। দারিদ্র্য কিংবা প্রতিবন্ধিতা কখনো একজন মানুষের মর্যাদা কমিয়ে দিতে পারে না। প্রত্যেক মানুষের নিরাপদে বসবাস ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের অধিকার নিশ্চিত করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়েই একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। নিরাপদ বাসস্থান একটি পরিবারের স্থিতিশীল জীবনের ভিত্তি। তবে শুধু ঘর পেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; তাঁদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও জীবিকার সুযোগ নিশ্চিত করাও জরুরি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করলে সুবিধাবঞ্চিত পরিবারগুলো আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ঘরগুলো উপকারভোগী পরিবারগুলোর জীবনে নিরাপত্তা, স্বস্তি ও সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি মো. জহুরুল ইসলাম এবং গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার লক্ষ্য শুধু বাড়ি নির্মাণ করে দেওয়া নয়; বরং অসহায় পরিবারগুলোর জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, সুস্থ পরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। ৫০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত। তাঁদের কাছে এ উদ্যোগ শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং মানুষের জীবনে নিরাপত্তা, স্বস্তি ও নতুন সম্ভাবনা সৃষ্টির একটি প্রচেষ্টা।

তিনি আরও বলেন, তাঁরা চান, এই ঘরগুলো প্রতিটি পরিবারের নতুন আশার ঠিকানা হয়ে উঠুক। এখানে শিশুরা নিরাপদে বেড়ে উঠবে, পরিবারের সদস্যরা নিশ্চিন্তে বসবাস করবেন এবং দীর্ঘদিনের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। একটি নিরাপদ ঘর মানুষের আত্মবিশ্বাস বাড়ায় এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। তবে টেকসই উন্নয়নের জন্য বাসস্থানের পাশাপাশি নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, শিক্ষা ও জীবিকার সুযোগ নিশ্চিত করাও প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। এ সময় সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নতুন ঘর পাওয়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদ হোসেন, শারীরিক প্রতিবন্ধী নাজিম উদ্দিন এবং হতদরিদ্র পরিবারের সদস্য কুলছুম বেগম ও দিপা খাতুন। তাঁরা নতুন ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com