1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন

  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯.০৪ পিএম
  • ৬৪ Time View

প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিঞার সভাপতিত্বে আজকের সমাবেশে তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।তিনি অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবী জানান।এমপিওভূক্তি এখন শিক্ষা মন্ত্রনালয়ের এক নম্বর অগ্রাধীকার হওয়া উচিৎ।

প্রধান অতিথি শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া এমপি বলেন, নন এমপিও শিক্ষকরা সরকার থেকেও বেতন পায়না আবার প্রতিষ্ঠান থেকেও বেতন পায়না। তাদের সন্তানরা অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। এই শিক্ষদের এমপিওভূক্ত করতে হবে। আওয়ামী সরকারের বৈষম্যের শিকার বিধায় বর্তমান সরকারকে বিষয়ে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা ভাবিনি এই সরকারের আমলে রাস্তায় দাঁড়াতে হবে, যা বড় দুঃখের বিষয়।

প্রধান বক্তা শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি, নন এমপিও শিক্ষক র্কর্মচারীদের এমপিওভূক্তির দাবীকে সম্পূর্ণ ন্যায্য ও যৌক্তিক বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষরাও দেশের শিক্ষা বিস্তারে এবং ছাত্র ছাত্রীদের আলেকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবিলম্বে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষদের জীবন মান পরিবর্তনে বিগত সরকারের প্রতিহিংসার শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভূক্তির আহবান জাানান।

মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, হাজার হাজার শিক্ষককে অভুক্ত রেখে শিক্ষার গুণগত মান উন্নত করা সম্ভব নয়। বিগত ফ্যাসিস্ট আমলের দীর্ঘ সময়ে এদেশে তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। ফলে একসময় জাতীয়তাবাদী আদর্শের শিক্ষিত বেকার ভাইয়েরা নিজেরা উদ্দোগি হয়ে স্কুল কলেজ মাদরাসা প্রতিষ্ঠা করে বছরের পর বছর ধরে বিনা  বেতনে কাজ করে যাচ্ছেন । ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাঁদের যথেষ্ট অবদান রয়েছে । আজকে আমাদের সময় এসেও তাঁরা না খেয়ে থাকবে এটা হতে পারে না। অনতিবিলম্বে ননএমপিও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানাচ্ছি।

জাতীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, এই নন এমপিও শ্রেণীটি দুই যুগের অধিক বেতনহীন অভুক্ত থেকে মানবেতর জীবন-যাপন করছে। কিন্তু তাদের দেখার কেউ নেই। বর্তমান বিএনপি সরকার দ্রুত এমপিওভুক্তির প্রক্রিয়া শেষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্য রাখেন, মৎসজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুর রহিম।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক র্কচারী ঐক্য জোটের মহাসচিব মোঃ জাকির হোসেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন সমন্বয়ক পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস সাদাৎ আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক, কেন্দ্রীয় সমন্বয়ক যথাক্রমে অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, অধ্যক্ষ মোঃ বাকী বিল্লাহ, অধ্যক্ষ মোঃ আবতাবুল আলম, প্রধান শিক্ষক আবু বকর মোঃ এরশাদুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান ভূইয়া, সুপার ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, অধ্যক্ষ মিজানুল হক মামুন, প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক রায়হান কবির মিঠু, প্রভাষক হাবিবুল্লাহ, মোঃ জাহিদ হোসেন ও প্রভাষক মোঃ গোলাম মোস্তফা ও মোঃ জাহিদ হোসেন এবং অনার্স-মাষ্টার্স শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক নেকবর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মেহেরাব হোসেন প্রমুখ।

অধ্যক্ষ মনিমুল হকের সঞ্চালনায় সঞ্চালনা সহযোগী ছিলেন মোঃ জাহিদ হোসেন এবং প্রভাষক মোঃ গোলাম মোস্তফা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com