1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বৈরাগবাড়ি সড়কের নির্মাণকাজ উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২.৫৯ পিএম
  • ৫৪ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বৈরাগবাড়ি গ্রামের জলাবদ্ধতা দূরীকরণে পাকা সড়ক করে দিয়েছেন ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া।  ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দা, বিএনপি’র নেতাকর্মী ও ইউপি সদস্যদের নিয়ে সড়কটি উদ্বোধন করেন তিনি।

এ সময় স্থানীয়রা বলেন, গত ১৫ বছর ধরে একটি আবাসন কোম্পানির বালির কারনে জলাবদ্ধতা সৃষ্টি হলে বৈরাগবাড়ি এলাকার বাসিন্দারা চলাচলের ভোগান্তি পোহাচ্ছিলেন। এসব বিষয়ে বিগত সময়ে বহু নেতা ও  চেয়ারম্যান মেম্বাররা আশ্বাস দিলেও সড়কটি করেনি কেউ।  আমরা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়াকে জানালে তিনি সড়কটি পাকা করে দিয়েছেন। তাই গ্রামবাসি  কৃতজ্ঞতা।

এ সময় ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সব সময় আমাদের জনতার পাশে থাকার নির্দেশ দেন। আমরাও জনগণের পাশে থাকি। রূপগঞ্জের বহু রাস্তা ঘাট করে দিচ্ছি যেন জনগণের ভোগান্তি না হয়। বৈরাগবাড়ি এলাকাটি একটি দ্বীপের মতো সড়ক বিচ্ছিন্ন  যোগাযোগহীন গ্রাম ছিলো।এ গ্রাম থেকে বাহির হতে জলাবদ্ধতার কারনে ভোগান্তি হতো। আজ পাকা রাস্তা করে দিয়েছি।পরবর্তীতে ড্রেনেজ ব্যবস্থা করে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com