1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
বিদেশযাত্রায় ডলার কেনার সীমা বাড়ল, এখন একবারে ৩ হাজার ডলার ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি

  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২.১৫ পিএম
  • ৫১ Time View

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী সোমবার (১২ অক্টোবর) কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে।

(৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামী সোমবার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করবো। তখন ওই নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে-কবে হবে।’

ইসি সানাউল্লাহ বলেন, ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। তফসিল ঘোষণা করবেন মাঠ পর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো বলে দেবে। আমরা শুরুতে যা বলেছিলাম- আশা করি সেই সময়ের মধ্যেই সব স্লট শেষ হয়ে যাবে।’

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ‘ধারাবাহিকভাবে সব কাজ চলতে থাকবে। সোমবারে যেহেতু কমিশন সভা রয়েছে সেখানে আমরা সব বিষয়ে আলোচনা করবো।’

নির্বাচন কমিশনার জানান, ‘ইউরোপিয়ান অবজারভেশন মিশনের প্রতিনিধিরা ইসির সঙ্গে সাক্ষাৎ করে কিছু পরামর্শ দিয়েছেন। তারা আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান। নির্বাচনে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা তাদের স্বাগত জানিয়েছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com