1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে গভর্নরের অংশগ্রহণে বিশেষ প্রচারণা

  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯.১৪ পিএম
  • ৬৪ Time View

ঢাকা, ৫ অক্টোবর ২০২৬:
দেশব্যাপী ডিজিটাল পেমেন্টের ব্যবহার সম্প্রসারণ এবং ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও আইএফআইসি ব্যাংক পিএলসির সহযোগিতায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনী কাঁচাবাজারে সোমবার সকালে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় শুরু হওয়া এ কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমান এজিবি কলোনি কাঁচাবাজার পরিদর্শন করেন এবং ‘বাংলা কিউআর’ ব্যবহার করে সরাসরি পণ্য ক্রয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সহজ ও কার্যকর ব্যবহার প্রদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআরের ব্যবহারপদ্ধতি, নগদবিহীন লেনদেনের সুবিধা এবং নিরাপদ ডিজিটাল পেমেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন।

উক্ত আয়োজনে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সরকারের ক্যাশলেস লেনদেনের উদ্যোগ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এরই অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বিনামূল্যে ব্যবহারের সুযোগ চালু হওয়ায় এর প্রসার আরও ত্বরান্বিত হচ্ছে। স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় ক্যাশলেস লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, খুব দ্রুতই বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে।

বাংলাদেশ ব্যাংক দেশে নগদবিহীন লেনদেনের পরিধি বাড়ানো এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলা কিউআর’সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংক ১,৪০০-এর বেশি শাখা-উপশাখা এবং প্রায় ৬০ হাজার মার্চেন্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে আধুনিক ও সহজ ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ‘বাংলা কিউআর’-এর মতো ডিজিটাল পেমেন্ট মাধ্যমের প্রসার ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয়ভূমিকা পালন করে চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com