ঢাকা: বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবন ও কালজয়ী অবদানকে সম্মান জানাতে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে ‘দি আর্টিস্ট ক্লাব লিমিটেড’। ক্লাবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বনানীস্থ ‘আর্টিস্ট ক্লাবের লাউঞ্জে’ অনুষ্ঠিত হবে ‘আইকনিক টিউজডে’-র এই বিশেষ সন্ধ্যা।
অনুষ্ঠানে কালজয়ী এই ব্যক্তিত্বের জীবন, কর্ম ও দেশের সংস্কৃতিতে তাঁর অবদানের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা করবেন তাঁর সহধর্মিনী, সাবেক বিশিষ্ট অ্যাথলেট, চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক জোহরা গাজী এবং তাঁর পুত্র সরফরাজ আনোয়ার উপল।
আলোচনা সভা শেষে আয়োজিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বিশিষ্ট গীতিকারের ভক্ত ও অনুরাগী শিল্পী দেশের বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা তাঁর সৃষ্ট অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান সরাসরি পরিবেশন করবেন। তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আর্টিস্ট ক্লাব এর এই উদ্যোগ।
অনুষ্ঠানের সময়সূচি ও স্থান:
তারিখ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট
স্থান: দি আর্টিস্ট ক্লাব লাউঞ্জ, বাড়ি: ৫৬ (২য় তলা / ১ম ফ্লোর), রোড: ১৮ এক্সটেনশন (লেক সাইড), ব্লক: জে, বনানী, ঢাকা।
উক্ত সংগীত সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতপ্রেমী এবং সর্বস্তরের শ্রোতাসাধারণকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিতির জন্য অগ্রিম যোগাযোগের অনুরোধ করা হয়েছে (+৮৮০ ১৬৭৭-৩৩০৩৮৬)।