1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করতে নতুন সার্কুলার বাংলাদেশ ব্যাংকের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উৎসে কর কর্তনের নির্দেশ এনবিআরের তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক হাই-টেক পার্কের প্রতিষ্ঠানের রয়্যালটি ও কারিগরি ফি পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক এস আলম-সংশ্লিষ্টদের ইসলামী ব্যাংকের শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা এদেশে নারীদের মুক্তি চাইলে ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে ভাসানী নারী মুক্তি পার্টিকে শক্তিশালী করতে হবে— ড. আবু ইউসুফ সেলিম অনিয়ম দমনে পেশাগত হিসাববিদ প্রয়োজন: অধ্যাপক সেলিম উদ্দিন টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা-ইস্কাফসহ গ্রেপ্তার-৩

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উৎসে কর কর্তনের নির্দেশ এনবিআরের

  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯.২৬ পিএম
  • ৫৬ Time View

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসে কর কর্তনের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। আয়কর আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে উৎসে কর কর্তন এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে এনবিআর।

আদেশ সূত্রে জানা যায়, সরকারি প্রতিষ্ঠান বা অফিস, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্ধারিত বিভিন্ন প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে গণ্য করা হবে। এসব প্রতিষ্ঠানকে আয়কর আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে উৎসে কর কর্তন করতে হবে।

আয়কর আইন, ২০২৩-এর ৩৪২ ধারার ক্ষমতাবলে ১৪০(৩) ধারায় এসব প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে নির্দিষ্ট ধরনের অর্থ পরিশোধের সময় আইনে নির্ধারিত হারে উৎসে কর কর্তন করবে।

কর্তন করা অর্থ নির্ধারিত নিয়মে সরকারি কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় হিসাব ও রেকর্ড সংরক্ষণ করতে হবে।

এনবিআরের এ সিদ্ধান্তের ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ পরিশোধের সময় উৎসে কর কর্তনের আওতা আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে আয়কর আদায় বাড়ানো এবং কর ফাঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে এনবিআর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com