অদ্য ৩১শে আগষ্ট ২০২৬ রোজ সোমবার সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, ২২/১, তোপখানা রোড, সেগুনবাগিচা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়কারী বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র মহাসচিব আমানতউল্লাহ আমান, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সাধারণ সম্পাদক খান মোঃ নুরে আলম, পলিটব্যুরো সদস্য দীন ইসলাম, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র ভাইস-চেয়ারম্যান মোঃ আরব আলী, যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, যুগ্ম মহাসচিব হেদায়েত তুল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল আকন, আইন সম্পাদক মোঃ বজলুর রহমান, আবুল কালাম জুয়েল, নুরুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ড. ফেরদৌস আহমদ কোরেশীর নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়, ড. কোরেশী সারা জীবন এই দেশের খেটে খাওয়া মানুষ এবং শক্তিশালী গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য কাজ করে গিয়েছেন।