1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা

  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮.৫৫ পিএম
  • ৩৮ Time View

নেপালে সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি, নিখোঁজ এবং সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম।

এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, নেপালের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মানুষের প্রাণহানি এবং অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। এই কঠিন সময়ে আমরা নেপালের শোকাহত মানুষের দুঃখ-বেদনার সঙ্গে গভীরভাবে একাত্মতা প্রকাশ করছি।

নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা করে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার, আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য নেপাল সরকারের পাশাপাশি দেশ-বিদেশের মানবিক ও ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

তাঁরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কোনো সীমান্ত, জাতি বা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না; মানবিক বিপর্যয়ের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ পরিচয়। নেপালের এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমরা গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করছি।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও মহাসচিব আশা প্রকাশ করেন, সম্মিলিত মানবিক উদ্যোগ, উদ্ধার তৎপরতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত এই ভয়াবহ বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com