1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ আইন-শৃঙ্খলার অবনতি, বিচারে দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়- সিআইপিজি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮.৫৮ পিএম
  • ৪৪ Time View

দিনাজপুর, ২৯ আগস্ট ২০২৬: কৃষকদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে কৃষিবিদ্যা ও প্রকৃতি সংরক্ষণ, কৃষিবান্ধব ও পরিবেশসম্মত কৃষি, অ্যাগ্রোইকোলজি, পারমাকালচার, বীজ ও খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং আদিবাসীদের অধিকারসহ কৃষকদের বিভিন্ন অধিকার ও সমসাময়িক কৃষি সংকট নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচীতে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় প্রশিক্ষনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী ও UBINIG-এর কনসালট্যান্ট ড. এম. এ. সোবহান, ন্যাশনাল হকার্স ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা,বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, স্বাধীন গবেষক ও প্রশিক্ষক মোহাম্মদ  শহিদ উল্লাহ UBINIG-এর কনসালট্যান্ট ড. এম. এ.  সোবাহান  ও কর্মকর্তা গোলাম রাব্বী বাদল, CDA-এর প্রোগ্রাম অফিসার অরবিন্দু চন্দ্র রায়, এবং বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি শ্রী বিশ্বনাথ সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা, দিনাজপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা রুবেন মুর্মু,বাংলাদেশ কৃষক ফেডারেশনের বিরল উপজেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান দুলাল, আদিবাসী নেত্রী পঞ্চমী রানী, সুমিত্রা বেশরা,অর্পনা রায় লতা,বাংলাদেশ কিষাণী সভার দিনাজপুর জেলার সভানেত্রী সাবিহা বেগম ও দিনাজপুর শহর কমিটির সভাপতি রওশন আরা প্রমূখ।

বক্তারা বলেন, কৃষি শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়; এটি কৃষকের জীবন-জীবিকা, পরিবেশ, জীববৈচিত্র্য, বীজের অধিকার এবং খাদ্য সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষক কর্মীদের জ্ঞান ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে অ্যাগ্রোইকোলজি ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক কর্মীদের কৃষকের অধিকার, ভূমি ও বীজের অধিকার, খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং অ্যাগ্রোইকোলজিভিত্তিক কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com