1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান দুই সাংবাদিক কারাগারে, ভূঞাপুরে সাংবাদিকদের ফাঁসাতে প্রতারক চক্রের মিথ্যা মামলা

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন

  • আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২.০৮ পিএম
  • ১৬৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনকে দলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানিয়েছেন।

জেলা বিএনপির প্যাডে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতিকে আমন্ত্রণ জানানো হলেও ব্যক্তিগত ব্যবসা এবং বিজিএমের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে সব অনুষ্ঠানে তাঁর পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয় না।

এ কারণে তাঁর পরিবর্তে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনকে দলীয় প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকের দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠির মাধ্যমে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু সরকারি বিভিন্ন অনুষ্ঠানে দলের প্রতিনিধিত্বের ক্ষেত্রে খালিদ মাহমুদ মিল্টনের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেছেন।

এদিকে, জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে খালিদ মাহমুদ মিল্টন দায়িত্ব পাওয়ায় সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রমে জেলা বিএনপির প্রতিনিধিত্ব আরও নিয়মিত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com