1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১.৩২ পিএম
  • ৪১ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করা ফারুক মিয়া (৪০) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) ভোররাত ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুক মিয়া নবীনগর পৌরসভার খাজানগর এলাকার মৃত বাসিদ মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিম খাওয়াকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ফারুক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তিনি কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, তার স্বামী আগে হোটেল ব্যবসা করতেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হোটেল ব্যবসা ছেড়ে সম্প্রতি চটপটি ও হালিমের দোকান দেন। মঙ্গলবার চটপটির দোকানে ডিম কমবেশি হওয়া নিয়ে ছেলে-মেয়েদের দোষারোপ করেন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে পরে আত্মহত্যার চেষ্টা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট নিকটতম থানাকে অবহিত করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com