ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি টয়োটা বাংলাদেশ লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট / ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায়, ট্রাস্ট ব্যাংক ব্যাক্তিগত ব্যবহারের জন্য টয়োটা ব্র্যান্ডের গাড়ী ক্রয়কারী গ্রাহকদের আকর্ষণীয় লোন সুবিধা প্রদান করবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।