1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি

  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯.০৯ পিএম
  • ৬২ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবহন বাস ট্রেন লঞ্চ হকার্স শ্রমিক দলের উদ্যোগে “হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভা ২৪ আগস্ট-২০২৬ইং সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলা আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের অভিভাবক বিএনপি’র সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

জাতীয়তাবাদী পরিবহন বাস ট্রেন লঞ্চ ও হকার্স শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ শিকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জাতীয়তাবাদী পরিবহন বাস ট্রেন লঞ্চ ও হকার্স শ্রমিক দলের কার্যকরি সভাপতি সাঈদুর রহমান সাইদ মন্ডল,  সহ—সভাপতি মোঃ নাজিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন্দ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম, বিশিষ্ট হকার্স নেতা কাজী মোঃ বোরহান উদ্দিন চিশতি প্রমুখ।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিসমূহ হলো—
১) আহত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি ও সনদ দিতে হবে।
২) হকার্সদের পুনর্বাসনের লক্ষ্যে হকার্স মার্কেটের দোকানগুলো তাদের নাম বরাদ্দ প্রদান করতে হবে।
৩) হকার্স শ্রমিকদের স্বীকৃতি দিয়ে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে হবে।
৪) হকার্সদের টিসিবি ও রেশনিং-এর আওতায় আনতে হবে।
৫) হকার্সদের ব্যবসার জন্য বিনা সুদে ২০ হাজার টাকা ব্যাংক ঋণ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com