1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮.৫৯ পিএম
  • ৬৪ Time View

ঢাকা, ২৪ আগস্ট ২০২৬: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর স্মার্টফোন ভি৮০ লাইট। এই সেগমেন্টে এবার বিশেষ কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভো। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম ইন-হ্যান্ড ফিল ও নজরকাড়া স্কাইলাইন ক্যামেরা সব মিলিয়ে প্রতিটি দিক থেকেই নজর কাড়বে নতুন এই স্মার্টফোন। জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা আত্মবিশ্বাস, নিজস্বতা ও স্টাইলকে গুরুত্ব দেন, তাদের জন্যই আসছে ভিভো ভি৮০ লাইট।

নতুন প্রজন্মের তরুণ পেশাজীবীদের জীবন শুধু একটি পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রে তারা যেমন সফল হতে চান, তেমনি ব্যক্তিজীবনেও নিজের পছন্দ ও সিদ্ধান্তের বিষয়ে আত্মবিশ্বাসী। ‘স্লে এভরি এজ’ ধারণাটিও তুলে ধরে তাদের এই বহুমাত্রিক জীবনযাপন – নিজের ব্যক্তিত্বের প্রতিটি দিককে গ্রহণ করা এবং প্রতিটি মুহূর্ত আত্মবিশ্বাসের সঙ্গে উপভোগ করা। তরুণদের এমন জীবনযাত্রার কথা ভেবেই তৈরি ভিভো ভি৮০ লাইট।

ভিভো ভি৮০ লাইটের মূল আকর্ষণ হলো এর চমৎকার কার্ভড ডিসপ্লে। ডিসপ্লের মসৃণ বাঁকানো প্রান্তগুলো বডির সঙ্গে নিখুঁতভাবে মিশে গিয়ে ফোনটিকে দেয় এক প্রিমিয়াম লুক। পাশাপাশি এর আল্ট্রা-স্লিম ইউনিবডি ডিজাইন ফোনটিকে যেমন আকর্ষণীয় করে তুলবে, তেমনি ব্যবহারের সময় দেবে আরামদায়ক অনুভূতি। ইজি গ্রিপের কারণে স্ক্রলিং, টেক্সটিং, ফোনে কথা বলা বা চলাফেরার সময় যেকোনো কাজে ফোন ব্যবহার করা হবে সহজ। পাশাপাশি কার্ভড ডিসপ্লের কারণে ভিডিও দেখা ও অন্যান্য কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাও হবে আরও স্মুথ।

ফোনটির পেছনে যোগ করা হয়েছে আলাদা নকশার স্কাইলাইন ক্যামেরা। আড়াআড়ি ক্যামেরা মডিউল ও আলো প্রতিফলনের নকশা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটিকে আরও নজরকাড়া করে তুলবে।

ফোনটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে সিল্ক হোয়াইট এবং স্যাফায়ার ব্লু – এই দুটি দারুণ রঙ। সিল্ক হোয়াইট দেবে খুব সুন্দর ও মার্জিত এক লুক। অন্যদিকে স্যাফায়ার ব্লু রং ফোনটিকে দেবে আরও গাঢ় ও নজরকাড়া লুক। অফিসের ফরমাল পোশাক কিংবা ক্যাজুয়াল আউটফিট যেকোনো স্টাইলের সঙ্গেই সহজে মানিয়ে যাবে ফোনটি।

সব মিলিয়ে ভিভো ভি৮০ লাইট এই সেগমেন্টে নিয়ে আসছে নতুন এক অভিজ্ঞতা। যাতে থাকছে বিশেষ কার্ভড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ডিজাইন, ইজি গ্রিপ, স্কাইলাইন ক্যামেরা এবং নজরকাড়া ফিনিশিং। নতুন প্রজন্মের তরুণদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে, যারা কর্মক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী, ব্যক্তিজীবনে রুচিশীল এবং নিজেদের পছন্দ ও সিদ্ধান্তের বিষয়ে আত্মবিশ্বাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com