1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা

  • আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২.১৯ পিএম
  • ২৩৮ Time View

সিলেট প্রতিনিধি: দীর্ঘ দিন ধরে রাজনৈতিক প্রতিহিংসা ও একের পর এক মিথ্যা মামলার শিকার হয়ে প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন রুবেল আমিন সুমন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় একটি নির্দিষ্ট সিন্ডিকেট তার বিরুদ্ধে এসব ষাটযন্ত্রিক মামলা দায়ের ও শারীরিক-মানসিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, অসাধু এক এডভোকেট চক্রের ধারা রুবেল আমিন সুমনের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা সাজানোর অভিযোগ উঠেছে। এমনকি তাকে ক্রসফায়ারে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ করেন ভূক্তোভূগি। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও কোতোয়ালী থানাসহ বিভিন্ন স্থানে ডাকাতি, অপহরণ, ককটেল বিস্ফোরণ, হত্যা, অস্ত্র এবং গাড়ি ভাঙচুরসহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়। স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারকে ব্যবহার করেও তার বিরুদ্ধে সাজানো অপহরণ মামলা করানোর ঘটনা ঘটে। তবে পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই অপহরণ মামলা থেকে তাকে খালাস প্রদান করেন।

ভুক্তভোগীর পরিবারের তথ্যমতে, একটি অস্ত্র মামলায় এলিট ফোর্স র‌্যাব তাকে গ্রেফতার করে তিন দিন তিন রাত হেফাজতে  রেখে নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে অস্ত্র মামলায় চালান দেওয়া হলে তিনি প্রায় এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বিদেশে পাড়ি জমান। দীর্ঘ ১১ বছর পর মামলাটিতে জনসাধারণের (পাবলিক) কোনো সাক্ষীর সাক্ষ্য না নিয়ে, কেবল একজন র‌্যাব কর্মকর্তার সাক্ষ্যের ভিত্তিতে আদালত তাকে ১৭ বছরের কারাদন্ড প্রদান করা হয়। এই দন্ডের কারণে তিনি দীর্ঘ দিন ধরে দেশে ফিরতে পারছেন না। তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের করা উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে  সালামত খানের বাড়ি ডাকাতি মামলা, পানেশের ছেলের অপহরণ মামলা,সিরাজপুর ককটেল বিস্ফোরণ মামলা,দক্ষিণ সুরমা থানার হত্যা মামলা, বোয়ালজুর অস্ত্র মামলা,দক্ষিণ সুরমা গাড়ি ভাঙচুর মামলা, কোতোয়ালী থানার অস্ত্র মামলাসহ আরও একাধিক অজ্ঞাত মামলা।

এলাকাবাসীর মতে, দক্ষিণ সুরমা ও আশপাশের থানাসমূহে সক্রিয় উক্ত সিন্ডিকেটের মাধ্যমে শুধু রুবেল আমিন সুমনই নন, বহু নিরীহ মানুষও ধারাবাহিক ভাবে হয়রানির শিকার হয়েছেন।

নিজের ওপর হওয়া অন্যায় ও বিচারহীনতার বিচার চেয়ে রুবেল আমিন সুমন সংশ্লিষ্ট সকল মামলার নিরপেক্ষ তদন্ত, আইনি পর্যালোচনা এবং অভিযুক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেছেন। একই সাথে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার জন্য জাতীয় মানবাধিকার সংস্থা, দেশীয় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন ভূক্তোভোগী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com