1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ

  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯.৪০ পিএম
  • ৮৮ Time View

হাফিজ রহমান: বাংলাদেশের আবাসন শিল্প ও উত্তরা ক্লাবের নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মালয়েশিয়ার মর্যাদাপূর্ণ WWO Global Excellence Leadership Award-2026 পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী ও কুঞ্জ ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান মাহমুদ। তিনি ‘Best Young Entrepreneur of the Year (Real Estate)’ ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করেন।

রোববার (৯ আগস্ট) মালয়েশিয়ার হোটেল জি টাওয়ারের বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সালমান মাহমুদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া ইসলামিক চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দাতো আজিজুল রহমান বিন মো. মালিক। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া ওয়ার্ল্ড মিডিয়া কো-অপারেশন ও ইয়ায়াসান মিডিয়া হেবাতের প্রেসিডেন্ট ও সিইও দাতো ড. জুলকারনাইন তাইফ, এমআরসি মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো শ্রী মুহাইমিন বিন হাজী ইয়াকুব, মেরিব্রাউন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা দাতো ন্যান্সি লিউ এবং মালয়েশিয়া-বাংলাদেশ ট্রেড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী চেয়ারম্যান মাহবুব আলম শাহ।

অনুষ্ঠানে ব্যবসা, ব্যাংকিং, উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতৃত্বে অবদানের স্বীকৃতিস্বরূপ আরও বেশ কয়েকজন বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, আক্তার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মো. আক্তার বিশ্বাস, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, ড্রিম হলিডে পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, ৪ সাইট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সুমন আহমেদসহ বিভিন্ন খাতের উদ্যোক্তা ও পেশাজীবীরা।

পুরস্কার পেয়ে সালমান মাহমুদ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি ভবিষ্যৎ কর্মকাণ্ডে আমাকে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।”

তিনি বলেন, আবাসন সেবার মাধ্যমে দেশের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখা এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।

আয়োজকরা জানান, WWO Global Excellence Leadership Award-2026 উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। বিভিন্ন পেশা ও কর্মক্ষেত্রে সফল বাংলাদেশিদের সম্মাননা দেওয়ার মাধ্যমে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com