1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯.৩০ পিএম
  • ৫৪ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে  শহরের বটতলায় জেলার প্রাণিপ্রেমীদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সংগঠনটি যাত্রা শুরু করে।

সভায় উপস্থিত বক্তারা প্রাণিদের নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নাহার চাকলাদারকে সভাপতি এবং মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর প্রথম কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি ইমরুল হাসান বাবু, যুগ্ম-সম্পাদক বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ শাহ আলম সরকার। কার্যকারী কমিটির সদস্যরা হচ্ছেন- কাউছার আহমেদ, মো. শাহ আলম, মিজ মুক্তি সিদ্দিকী, আনোয়ার হোসেন নয়ন ও রুহুল আমীন।

নবগঠিত কমিটির নেতারা জানান, টাঙ্গাইল জেলা ও পৌর এলাকায় প্রতিনিয়ত অসংখ্য বেওয়ারিশ কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণি সড়ক দুর্ঘটনা, খাদ্যাভাব
এবং নানাবিধ নিষ্ঠুরতার শিকার হচ্ছে। এসব প্রাণির অধিকার রক্ষায় সংগঠনটি মূলত চারটি সুনির্দিষ্ট ক্ষেত্রে কাজ করবে। সেগুলো হচ্ছে- জরুরি চিকিৎসা, খাদ্য ও আশ্রয়, নিষ্ঠুরতা প্রতিরোধ এবং টিকাদান কর্মসূচি।

নেতারা জানান, সড়ক দুর্ঘটনায় আহত কিংবা গুরুতর অসুস্থ প্রাণিদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করার ব্যবস্থা করবে।
শহরের নির্দিষ্ট কিছু পয়েন্টে ভাসমান প্রাণিদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগে তাদের নিরাপদ আশ্রয়ের উদ্যোগ নেওয়া হবে। প্রাণিদের ওপর যেকোনো ধরনের মানবিক নিষ্ঠুরতা রোধে আইনি সচেতনতা তৈরি এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে। জলাতঙ্কসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি ছড়ানো রোধে বেওয়ারিশ প্রাণিদের জন্য পর্যায়ক্রমে টিকাদান ও বন্ধ্যাত্বকরণ অভিযানের পরিকল্পনাও এই সংগঠনের রয়েছে।

বটতলার ওই সভায় বক্তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং একটি মানবিক সমাজ গঠনে অবলা প্রাণিদের প্রতি সদয় হওয়া জরুরি। টাঙ্গাইলকে একটি আদর্শ ও প্রাণিবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে নবগঠিত ‘প্রাণিকল্যাণ পরিষদ’ জেলার সর্বস্তরের সামাজিক সংগঠন, তরুণ সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com