1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১.৩৩ পিএম
  • ৪৬ Time View

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি: ‎ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোন কমিটি।

‎সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সমিতির সভাপতি সরদার আমিন নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হকের নেতৃত্বে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জোনাল সেটেলমেন্ট অফিসারের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন।

‎‎স্মারকলিপি প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে চলতি বছরের নভেম্বর মাসের আসন্ন মৌসুমে মাঠপর্যায়ে নিয়োগ নিশ্চিত করাসহ মাঠকাজের নানা বিদ্যমান সমস্যা ও সংকট তুলে ধরা হয়।

‎জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদ নেতাদের সার্বিক দাবিসমূহ গুরুত্বসহকারে শোনেন এবং তাঁর পক্ষ  থেকে সব ধরনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে নেতৃবৃন্দ সদর সহকারী সেটেলমেন্ট অফিসার ও কারিগরি উপদেষ্টা শওকত আলীর সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

‎‎স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোন কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম ছাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর মানিক মিয়া, অর্থ সম্পাদক দুলাল মিয়া, দপ্তর সম্পাদক মুহিবুর রহমান ও প্রচার সম্পাদক সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

‎‎এছাড়াও নির্বাহী সদস্য বুরহান উদ্দিন, ফজলুল হক, মকবুল আলী, সুবাস দাশ, সাকের আহমদ, এস এম জহিরুল ইসলাম, ফারুক মজুমদার, শওকত হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com