1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: জীবননগরে এনসিপির পথসভায় আখতার হোসেন

  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯.৩৯ এএম
  • ৫৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর গ্রেপ্তার ঠেকানো যাবে না। তিনি দাবি করেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদে সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের বিরুদ্ধে বর্তমানে কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা অবশিষ্ট নেই।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা’-এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়’কে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, “সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। এ অনুচ্ছেদে তার গ্রেপ্তারের বিরুদ্ধে এখন আর কোনো ধরনের সুরক্ষা নেই।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলেও বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি। তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে। তার ভাষায়, “বিএনপি সবকিছু দলীয়করণ করতে চায়। এমনকি নির্বাচন কমিশনকেও দলীয়করণের চেষ্টা শুরু করেছে।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন, মো. আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক এবং মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপি নেতা মহিউদ্দিন রনি, ফরিদুল হক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলা শাখার সাবেক সদস্যসচিব হৃদয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com