1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ

  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯.৩২ এএম
  • ১৩৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের আওতায় সদর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়, ক্লাব এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে বাইসাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ।

অনুষ্ঠানে জানানো হয়, চুয়াডাঙ্গা-১ আসনের সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ২৩টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয় ও ক্লাব মিলিয়ে ৪০ সেট জার্সি এবং ৯০টি ফুটবল প্রদান করা হয়। একই সঙ্গে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ৪০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসনের আওতাধীন চারটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪৪টি বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি ওই আসনের বিভিন্ন স্কুল, ক্লাব এবং হতদরিদ্র মানুষের মাঝেও ঢেউটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা, খেলাধুলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com