1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪.৪৩ পিএম
  • ১৮২ Time View

ঢাকা, ২৫ জুলাই ২০২৬:
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদ মার্কেট এবং আশেপাশের এলাকায় বাংলা কিউআর সম্পর্কিত একটি জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার এ কার্যক্রমের অংশ হিসেবে মসজিদ মার্কেট এলাকায় বেলুন উড্ডয়নের মধ্যদিয়ে আইএফআইসি ব্যাংক বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। এরপর বায়তুল মোকাররম মার্কেট প্রদক্ষিণ করে একটি র‍্যালি অনুষ্ঠিত হয় এবং লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ। অনুষ্ঠানে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সহ-সভাপতি জনাব মোঃ নাসিরউদ্দিন গাজী, বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মো:ইমতিয়াজুর রহমান চৌধুরী মিজানসহ স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও নির্বিঘ্ন করে তুলবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য কিউআরভিত্তিক লেনদেন একটি সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী সমাধান। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় আইএফআইসি ব্যাংক সারাদেশে ক্যাশলেস লেনদেনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে ইতিমধ্যে ১৪ হাজার মার্চেন্টকে আমাদের ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের আওতায় এনেছি এবং এই কার্যক্রম আরও সম্প্রসারণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

আইএফআইসি ব্যাংক দেশের সর্বস্তরের মানুষকে আধুনিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবার আওতায় আনতে ১৪০০+ শাখা-উপশাখার বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com