1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০.১২ এএম
  • ১৪১ Time View

নতুন বর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিং করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তারা হলেন- মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসেন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল সোমবার রাত ১০টা থেকে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশের মনপুরা এলাকায় এ র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪ ও ৫৫তম ব্যাচের কয়েকজন নতুন শিক্ষার্থীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলাসহ কান ধরে ওঠবস করতে বাধ্য করেন ওই আট শিক্ষার্থী। এ ঘটনাকে র‍্যাগিংয়ের শামিল বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮ অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com