1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

মাধবপুরে নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮.৪১ পিএম
  • ১৪২ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের দুইদিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলী হোসেন ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ১১টার পর থেকে আলী হোসেন খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার ধর্মঘর এলাকায় মাইকিং করা হয়। একই সঙ্গে স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট দেন।

সোমবার (২০-জুলাই) সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামের একটি ধানের জমিতে জমে থাকা বর্ষার পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন একটি হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পরিবারের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হোক।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com