1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২.০৭ পিএম
  • ১২৭ Time View

স্টাফ রিপোর্টার, রাজিবপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজারে মোঃ হাবিবুর রহমানের মালিকানাধীন একটি ঘর মেরামতের কাজকে কেন্দ্র করে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমানের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ঘরটির বৈধ মালিক ও ভোগদখলকারী হিসেবে ব্যবহার করে আসছেন। সম্প্রতি ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের কাজ শুরু করেন। এ সময় চর রাজিবপুর আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ নিউটন লিচু এবং জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দাবি অনুযায়ী অর্থ দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ঘর মেরামতের কাজে বাধা দেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে সংস্কার কাজ বন্ধ হয়ে যায় এবং তিনি আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন বলে দাবি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানান। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যাতে তিনি নির্বিঘ্নে তার ঘর মেরামতের কাজ সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com