1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ

  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮.৩৮ পিএম
  • ১২২ Time View

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ফোরকানের দোকান, সোনালী বাজার, সিকদার পাড়া এবং চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে অসহায় ও দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দিয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) এসব এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে স্থানীয় বন্যাকবলিত পরিবারের বাসিন্দারা হামদর্দের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে হামদর্দের কর্মকর্তারা বলেন, মানবকল্যাণই প্রতিষ্ঠানের মূল দর্শন। দেশের যে কোনো সংকটময় সময়ে মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা পালন করাই হামদর্দের অঙ্গীকার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়া উপজেলার অসহায় মানুষের জন্য এ ত্রাণ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়া’র সেবা ও সহমর্মিতার বাণীকে হৃদয়ে ধারণ করেই আমরা প্রায় ২০০০ বন্যাদুর্গত পরিবারের মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করেছি। শুধু বন্যার সময় নয়, বরং বছরব্যাপী আমাদের বিভিন্ন ধরনের সেবার কার্যক্রম অব্যাহত রয়েছে।

হামদর্দের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের সার্বিক তত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রমে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com