1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭.৩৬ পিএম
  • ৬৮ Time View

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার। এছাড়াও, কম্পিউটার পণ্য কেনায় ১ হাজার ৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং তাকিওন ই-বাইকে ক্রয়ে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা বা ওয়েবসাইট থেকে ই-বাইক, কম্পিউটার পণ্য ও আইটি এক্সেসরিজ কেনায় ক্রেতাদের এসব সুবিধা দিচ্ছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন। চলতি মাসের ৯ তারিখ থেকে আগামি ৩০ সেপ্টেম্বও, ২০২৬ তারিখ পর্যন্ত এসব সুবিধা পাবেন ক্রেতারা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের প্রযুক্তি পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। এরই প্রেক্ষিতে কম্পিউটার ও ই-বাইক ক্রয়ে গ্রাহকদের ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে ওয়ালটন। আমাদের প্রত্যাশা, এর মাধ্যমে সহজেই এসব প্রযুক্তি পণ্য সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকগণ। পণ্য কেনার পর স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহককে জানিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট শোরুম থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন।

ক্যাম্পেইনের আওতায় অন্যান্য কম্পিউটার এক্সেসরিজ পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল এন্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং ইউপিএস ইত্যাদি।

এদিকে ওয়ালটনের রয়েছে ৮ মডেলের তাকিওন ই-বাইক। যার দাম পড়ছে ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com