1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০.৪০ পিএম
  • ১০০ Time View

পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পূর্বঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক।

তিনি বলেন, পূর্বে আমরা সাত দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু আমাদের এসব দাবি এখনও বাস্তবায়ন করা হয়নি। অনতিবিলম্বে দাবি পূরণ করা না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। তবে দাবি আদায়ে আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে। ১৪ জুলাই দেশের প্রত্যেক জেলা-শহরের ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা। এর মধ্যেই আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা করছি।

অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, এসব কর্মসূচির পরও ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা না করলে আগামী ১৮ জুলাই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় মহাসমাবেশ করবো। এতে আমাদের সারাদেশের গ্রাহকরা অংশ নেবেন।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ইসলামী ব্যাংকে সুশাসন, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। এজন্যই আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চাই।

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি আ.ফ.ম ইউসুফ, অ্যাডভোকেট আবদুল বারীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com