1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

নড়াগাতীতে বৃদ্ধাকে হত্যাচেষ্টার অভিযোগ,গাছ চুরি করে কেটে নেওয়ার ঘটনায় আদালতে মামলা

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭.৩৭ পিএম
  • ১৮৭ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে হত্যাচেষ্টার অভিযোগ এবং বসতবাড়ির মূল্যবান গাছ চুরি করে কেটে নিয়ে যাওয়ার ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী নড়াগাতী এলাকার বাসিন্দা মো. তরিকুল ইসলাম। মামলায় একই এলাকার মোস্তাফিজুর রহমান মাসুম ও মাহফুজুর রহমান মফিজকে আসামি করা হয়েছে। মামলাটি নড়াইলের বিজ্ঞ আমলী আদালতে দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ১১৪ ধারায় দায়ের করা হয়েছে।

আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, গত ২৩ জুন সকাল সাড়ে ৭টার দিকে জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আসামিরা বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গাছ থেকে কাঁঠাল পাড়তে শুরু করেন। এ সময় বাদীর মা রাজিয়া বেগম বাধা দিলে তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রাজিয়া বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, আহত রাজিয়া বেগম হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে গত ২৬ জুন সকালে আসামিরা বাদীর বাড়ির প্রায় ৪০ বছর বয়সী একটি মেহগনি গাছ, একটি আমগাছ ও ১০টি সুপারি গাছ কেটে নিয়ে যান। এতে প্রায় ৪২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদীপক্ষ দাবি করেছে।

বাদী মো. তরিকুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পর নড়াগাতী থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। পরে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com