1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

মাধবপুরে মৃত্যুর মুখ থেকে ফিরল পরিত্যক্ত নবজাতক

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭.৩৪ পিএম
  • ২৩৩ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৬-জুলাই) সকালে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় সড়কের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় শিশুটির শরীরে চিকিৎসার জন্য ব্যবহৃত স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে শিশুটিকে উদ্ধার করে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। নবজাতকের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে সড়কের পাশে নবজাতক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে-বা কারা-শিশুটিকে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com