1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করল কমিউনিটি ব্যাংক

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬.৩২ পিএম
  • ২৮৩ Time View

ঢাকা, ২৯ জুন ২০২৬: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের প্রধান কার্যালয়, শাখা এবং উপশাখায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব সামসুল হক সুফিয়ানী’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ডিভিশন হেডসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের বিকাশে কমিউনিটি ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

দিবসটি উপলক্ষে ব্যাংকের শাখা ও উপশাখায় ব্যানার, ফেস্টুন, বেলুনসহ বিভিন্ন প্রচারণামূলক উপকরণে সজ্জিত করা হয়। একই সঙ্গে এমএসএমই গ্রাহক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাহক-সংযোগমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরা এবং এ খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ্বাস করে, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিবসটির আয়োজনের মাধ্যমে এ খাতের উন্নয়নে ব্যাংকের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি People, Planet and Process (3Ps) দর্শনের আলোকে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com