1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

আইএফআইসি ব্যাংক পিএলসি এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬.২৮ পিএম
  • ২২০ Time View

২৯ জুন ২০২৬, ঢাকা
আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার, ২৯ জুন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভাটি ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে ভার্চুয়ালি শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মো. মেহমুদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ;  নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব মোঃ গোলাম মোস্তফা; আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক জনাব মুহাম্মদ মনজুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক, জনাব সৈয়দ মনসুর মোস্তফা ; কোম্পানি সেক্রেটারি জনাব মোকাম্মেল হক এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ।

সভাপতির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন বলেন, শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের আস্থা সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। ব্যাংকের আর্থিক ভিত্তি ও সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে একাধিক কৌশলগত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের প্রতিযোগিতামূলক উন্নতি প্রদর্শন করবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণ বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃত্বে ব্যাংকের ইতিবাচক অগ্রযাত্রার প্রশংসা করেন। তাঁরা বলেন, বৈশ্বিক  অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও আইএফআইসি ব্যাংকের উল্লেখযোগ্য আমানত প্রবৃদ্ধি গ্রাহকদের আস্থা, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং ব্যাংকের প্রতি ক্রমবর্ধমান গ্রাহক আস্থার সুস্পষ্ট প্রতিফলন।

সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জনাব মোকাম্মেল হক সভাটি পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com