1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নাহী অ্যালুমিনিয়াম কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা সিটি গ্রুপের খেলাপি পাঁচ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারা স্থগিত বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতির দিকে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১.৫২ এএম
  • ২৭৭ Time View

নর্থ আমে‌রিকায় অবস্থানরত বাংলা‌দে‌শের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর প্রাক্তন ছাত্রদের সংগঠন ওলসার (oLsA) নর্থ আমে‌রিকার উদ্যো‌গে এক বা‌র্ষিক বন‌ভোজন সম্প্রতি নিউইয়‌র্কের বেলমন্ড লেক স্টেট পা‌র্কে অনুষ্ঠিত হয়। এতে আমে‌রিকার বি‌ভিন্ন স্টেট এ অবস্থানরত প্রায় শতাধিক প্রাক্তন ছাত্র ও তা‌দের প‌রিবারবর্গ অংশগ্রহন ক‌রে। দিনব্যাপী এই বন‌ভোজ‌নটি উৎসবমুখর প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হয়। এতে ১৯৬৭ সাল থে‌কে ২০২৫ পর্যন্ত পাশ করা প্রাক্তন ছাত্রবৃন্দ অংশ নেয়। সকাল থে‌কে সন্ধ্যা পর্যন্ত এই উৎসব চ‌লে। সকা‌লে বি‌ভিন্ন প্রকার সুস্বাদু খাবার ও চা প‌রি‌বেশন করা হয়। মধ্যাহ্ন বির‌তি পর্যন্ত বি‌ভিন্ন ইভেন্ট এ খেলাধুলা, ব্রা‌জিল আর্জেন্টিনা সমর্থকদের সমন্ব‌য়ে প্রী‌তি ফুটবল ম্যাচ অনু‌ষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভো‌জের সব আইটেম তিরা‌শি ব্যাচের আজিজ ও র‌নির তত্ত্বাবধা‌নে রন্ধন ও প‌রি‌বেশন করা হয়।  মধ্যাহ্নে পর র‌্যাফেল ড্র অনু‌ষ্ঠিত হয়। এরপর বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাধুলা প‌রিচালনা ক‌রেন মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শে‌ষে ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন ছাত্রবৃন্দ অংশ নেয়। সবাইকে ধন্যবাদ জা‌নি‌য়ে বক্তব্য দেন এই আয়োজন ক‌মি‌টির পক্ষ থে‌কে আজিজুল হক আজিজ, গাজী, ফয়সাল, রা‌জিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com