1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬, ২.১২ পিএম
  • ১৮৪ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি জেলায় নানিয়ারচর উপজেলা সেনা জোনে’র উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬জুন) ২৬ খ্রিঃ সকাল ১০ঃ৩০ মি‌নি‌টের সময় শুরু হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, (পিএসসি)
এছাড়াও, জোনের উপ-অধিনায়ক, এ্যাডজুটেন্ট, কৃষি কর্মকর্তা, বন বিভাগ কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যানবৃন্দ, নানিয়ারচর থানা প্রতিনিধি সহ নানিয়ারচর বাজার কমিটির সভাপতি, সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি সদস্যবৃন্দ এবং উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং পরিবেশবান্ধব কর্মকান্ডে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এছাড়াও, সভায় গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, এর পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতা এবং কৃষিক্ষেত্রে জৈব সারের ব্যবহার বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদেরকে জৈব সার উৎপাদণের মাধ্যমে পরিবেশ দূষণ হ্রাস, মাটির উর্বরতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে উদ্বুদ্ধ করা হয়।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন। একইসঙ্গে নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

নানিয়ারচর সেনা জোন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, টেকসই কৃষি উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com