1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮.৪৮ পিএম
  • ২২৩ Time View

প্রতিক কুমার, উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকদের সংগঠন উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটির কমিটি বিলুপ্ত থাকায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে শুক্রবার (১২ জুন ২০২৬)ইং তারিখ বিকেলে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে এবং পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ১০ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ নিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।দৈনিক বাংলা বাজার পত্রিকার উলিপুর প্রতিনিধি সভাপতি পদে মমিনুল ইসলাম। দৈনিক প্রথম খবর পত্রিকার প্রতিনিধি সিনিয়র সহ-সভাপতি পদে মো: রুহুল আমিন রুকু । দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি সহ সভাপতি পদে মো:সাখাওয়াত হোসাইন দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রতিনিধি সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মান্নান । নতুন দিন পত্রিকার প্রতিনিধি যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহিনুল ইসলাম আই ওয়ান টিভি উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলী সাংগঠনিক সম্পাদক পদে মাসিক যায় যায় বেলা পত্রিকার প্রতিনিধি মোশাররফ হোসেন সহ সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রতিনিধি ওবায়দুল হক দপ্তর সম্পাদক পদে প্রথম টিভি প্রতিনিধি লিটন হাসান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট জজকোর্ট কুড়িগ্রাম খাইরুল আলম আইন বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের খবর প্রতিনিধি ওবায়দুল্লাহ সরকার প্রচার সম্পাদক পদে দৈনিক প্রভাতী পত্রিকার প্রতিনিধি লতিফুল রহমান নয়ন ফারাজী ধর্ম বিষয়ক সম্পাদক পদে দৈনিক ঢাকা রিপোর্ট এর প্রতিনিধি শ্রী প্রতীক কুমার কোষাধক্ষ পদে দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি ফজলুল হক রাজু ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে কার্যকরী সদস্য পদে দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি স্বপন কুমার সাহা, দৈনিক ঢাকা প্রতিদিন এর প্রতিনিধি মাইনুল ইসলাম, তালাশ টিভি প্রতিনিধি আল মামুন।

সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন দৈনিক অর্জন পত্রিকার প্রতিনিধি আল ইমরান, ই নিউজ ডটকম বিডি প্রতিনিধি মোস্তফা কামাল, ঢাকার সংবাদ পত্রিকার প্রতিনিধি ফেরদৌস আলম, দৈনিক আলোকিত নিউজের প্রতিনিধি হাসিবুর রহমান, দৈনিক পক্ষীক দৃষ্টির অন্তরালে পত্রিকার প্রতিনিধি আরিফুল হাসান, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রুজেল নবনিযুক্ত পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাচিত হয়েছেন বলে উলিপুর রিপোর্টার্স ইউনিটি সূত্রে জানা যায়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনিযুক্ত কমিটির সদস্যরা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইন জানান, আগামী ১৭ জুন ২০২৬ ইং তারিখে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উলিপুর রিপোর্টার্স ইউনিটি আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com