1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮.৪০ পিএম
  • ২০১ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগে গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের কর্মজীবনের বিভিন্ন অবদান তুলে ধরে বক্তারা বলেন, সমাজের অগ্রগতিতে গুণীজনদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের যথাযথ মূল্যায়ন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজে মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করে।

বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, গুণীজনদের স্বীকৃতি প্রদান শুধু তাঁদের সম্মানিত করাই নয়, বরং সমাজে তাঁদের অবদানকে নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের কাজকে আরও ব্যাপকভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com