1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু  

  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৭.৩৩ পিএম
  • ৩৭৩ Time View

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ মাসব্যাপী আকর্ষণীয় ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের আওতায় চীনের বিওয়াইডি হেডকোয়ার্টারে এক্সক্লুসিভ ট্রিপের পাশাপাশি, লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনার ও আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে, বিওয়াইডি ইভি বুকিং দেওয়া সকল ক্রেতার জন্য ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত পুরষ্কার থাকছে, যা সাসটেইনেবল মোবিলিটির দিকে যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে।

ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া খুবই সহজ। আগ্রহী ক্রেতারা তাদের মোবাইলের এসএমএস অপশনে গিয়ে বিওয়াইডি উইন লিখে পাঠাবেন ২৬৯৬৯ নম্বরে। এসএমএস পাঠানোর পর তারা একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাবেন। বাংলাদেশের যেকোনো অথোরাইজড বিওয়াইডি শোরুমে গিয়ে পছন্দের বিওয়াইডি গাড়ি বুকিং করার সময় এই কোডটি দেখালেই ক্রেতারা লাকি ড্রয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিশ্চিত উপহারটি পেয়ে যাবেন। ক্যাম্পেইনটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

ক্যাম্পেইনের মেগা উপহারগুলোর মধ্যে রয়েছে চীনে অবস্থিত বিওয়াইডি হেডকোয়ার্টারের এক্সক্লুসিভ ভিজিট, যেখানে বিজয়ীরা ভবিষ্যৎমুখী সাসটেইনেবল মোবিলিটি প্রযুক্তি সরাসরি কাছ থেকে দেখার অভিজ্ঞতা উপভোগ করবেন। এছাড়াও, আকর্ষণীয় কাপল হলিডে প্যাকেজসহ নানবিধ চমকপ্রদ পুরস্কার রয়েছে।

ক্যাম্পেইনের উদ্দীপনা আরও বাড়াতে বিওয়াইডি বাংলাদেশ আগামী ১২ জুন, বিকেল ০৩টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে ‘বিওয়াইডি বোনানজা ওপেন হাউজ’-এর আয়োজন করেছে। এই বিশেষ আয়োজনে অতিথিরা কফি, আড্ডা, টেস্ট ড্রাইভ, ফ্যামিলি-ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি ও বিওয়াইডির অত্যাধুনিক মডেলের ইভি ঘুরে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি, এক্সক্লুসিভ বোনানজা অফার ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও থাকছে এতে।

বিওয়াইডি বোনানজার মতো চমৎকার সব উদ্যোগের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ মোবিলিটির আগামীর দিকে ক্রেতাদের এগিয়ে নেওয়ার পাশাপাশি, দেশের ইভি যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com