1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন; বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা

  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৭.২৭ পিএম
  • ১০৫ Time View

আজ ১০ জুন, বুধবার বেলা ১০:০০ টায় যথারীতি জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অধ্যক্ষ সেলিম মিয়ার সভাপতিত্বে শুরু হয়। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। তিনি বলেন আজকের মাধ্যে কারিগরী ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে আগামীকাল ১১ জুন বৃহস্পতিবার বেলা ১১:৩০ টায় শিক্ষা মন্ত্রনালয় অভিমূখে পদযাত্রা কর্মসূচী করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমটির অন্যতম সদস্য জনাব এডভোকেট রফিক শিকদার বলেন এদেশের শিক্ষা ব্যবস্থায় বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি। বিধায় তাদের প্রতি জনগনের প্রত্যাশাও বেশি।তিনি সরকারের নিকট অবিলম্বে দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম এর সভাপতি এডভোকেট শাহনাজ আকতার রানু বলেন, বেতনহীন নন এমপিও শিক্ষকরা ফুটপাতে বসে থাকবে এটা বিরাট রাষ্ট্রীয় লজ্জা।

বিশেষ অতিথীর কারিগরি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ বলেন আমরা নন এমপিও শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তিনি সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভূক্তির আহবান জনান।

কারিগরি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক গাজি হারুন অর রশিদ দ্রুত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্তির দাবী জানান।

নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী বলেন আমরা ২০-২৫ বছর যাবত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছি। বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈষম্য দূর করে দ্রুত সময়ে এমপিওভুক্ত করা হোক।

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক বলেন বিএনপি সবসময়ই শিক্ষা বান্ধব। দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।

সমন্বয়ক আবতাবুল আলম বলেন, দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালাতে হবে।

সমন্বয়ক প্রভাষক মোঃ মোবারক হোসেন বলেন, কারিগরী ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি দ্রুত দেয়ার অনুরোধ করছি।

সমন্বয়ক অধ্যক্ষ আব্দস সালাম এর সঞ্চালনায় লাগাতার অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুল আলম, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল,  সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ মিজানুল হক মামুন, সমন্বয়ক  প্রভাষক হাবিবুল্লাহ সহ সারাদেশ থেকে আসা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com