1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯.৫৮ পিএম
  • ১৩৯ Time View

ঢাকা, বাংলাদেশ — বৈশ্বিক শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বেকো’ -এর সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাদের অত্যাধুনিক উৎপাদন কারখানায় ইন-হাউস প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোগের ঘোষণা দিয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই শিল্প চর্চাকে এগিয়ে নিতেই তাদের এই প্রয়াস। এই কার্যক্রমের অংশ হিসেবে, কোম্পানিটি উৎপাদন কার্যক্রমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি এবং সামগ্রিক ক্ষতিকারক নয় এমন (নন-হ্যাজার্ডাস) বর্জ্য ২০% কমাতে সক্ষম হয়েছে, যা বছরে প্রায় ১,২০০ টন বর্জ্য হ্রাসের সমতুল্য।

এই উদ্যোগের আওতায় রেফ্রিজারেটর উৎপাদনের সময় তৈরি হওয়া ‘হিপস’ বা এইচআইপিএস (হাই ইমপ্যাক্ট পলিস্টাইরিন—যা রেফ্রিজারেটরের ক্রিস্পার ড্রয়ার এবং ভেতরের দরজার প্যানেলসহ বিভিন্ন উপাদানে ব্যবহৃত হয়) এবং ‘জিপিপিএস’ (জেনারেল পারপাস পলিস্টাইরিন—যা স্বচ্ছ অংশ এবং ভেতরের অন্যান্য অনুষঙ্গের প্রধান উপাদান) প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ক্রাশ (চূর্ণ) করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। ইনজেকশন মোল্ডিং এবং হিপস এক্সট্রুশন প্রক্রিয়ায় এই রিসাইকেল করা উপাদান নতুন রেজিনের সাথে মিশ্রিত করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং সার্কুলার উৎপাদন পদ্ধতির (একই উপাদান বারবার ব্যবহারের প্রক্রিয়া) দিকে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি। এই উদ্যোগটি বেকো-এর দীর্ঘমেয়াদী টেকসই রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখে টেকসই উৎপাদন, পরিচালন দক্ষতা এবং পরিবেশ সচেতন শিল্প উন্নয়নের প্রতি সিঙ্গার বাংলাদেশের একনিষ্ঠতারই প্রতিফলন।

দেশের অন্যতম উন্নত কনজিউমার ডিউরেবলস উৎপাদন কেন্দ্র হিসেবে, সিঙ্গার বাংলাদেশের এই কারখানাটি বাংলাদেশে স্থানীয় উৎপাদন সক্ষমতা, উদ্ভাবন এবং টেকসই শিল্প প্রবৃদ্ধি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যা কোম্পানির উৎপাদন ব্যবস্থা, রিটেল নেটওয়ার্ক এবং কর্মীদের কর্মপরিবেশের মানোন্নয়নের ক্ষেত্রে চলমান আধুনিকায়নের এক অনন্য প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com