1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬, ৯.৪৩ পিএম
  • ৮৯ Time View

মোঃ নাজমুল ইসলাম (মিলন), দিনাজপুর প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সুইহারিস্থ এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা ও কেন্দ্রীয় কমিটি ঢাকা’র আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর ও বাংলাদেশ বেকারত্ব দুরীকরণ সমিতি (বিবিডিএস) সদর দিনাজপুর, লিভিংস্টোন এভারগ্রীন এডভান্সমেন্ট ফাউন্ডেশন (লিফ), রাজবাটী সমাজকল্যাণ সংস্থা (আরএসকেএস) দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে সামনে রেখে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা-২০২৬ প্রদান করা হয়।

৬ জুন শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিসি’র নির্বাহী পরিচালক, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদব চন্দ্র রায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নূর নবী, ঢাকা হতে প্রকাশিত দৈনিক পূর্বাভাস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অর্ধ সাপ্তাহিক সুবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আইয়ুব রানা, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ।

প্রধান অতিথি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল বলেন, নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর পরিবেশ সুরক্ষিত থাকলে আমাদের আগামী প্রজন্ম নিরাপদ থাকবে। বিশেষ অতিথি মোফাচ্ছিলুল মাজেদ বলেন, জলবায়ু সুরক্ষায় তরুন প্রজন্মকে সংগঠিত করতে হবে। পরিবেশ রক্ষা কেবল সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের অস্থিত্বের লড়াই।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নূর নবী বলেন, পানির স্তর নেমে যাচ্ছে মাটির আদ্রতা নষ্ট করতে যা যে কোন সময় দীর্ঘ মেয়াদী মরুকরণের সম্ভাবনা রয়েছে। আসুন দিনাজপুরের নদীগুলোকে পুনর্জীবিত করি এবং উত্তরবঙ্গকে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য অঞ্চলে পরিণত করি।

সভাপতির বক্তব্যে যাদব চন্দ্র রায় বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অন্যতম সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশ। বিশেষ করে দেশের উত্তর ভাগ তথা বৃহত্তর দিনাজপুর অঞ্চল ক্রমন্বয়ে এক ভয়াবহ পরিবেশগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ভু-গর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়া, আন্তঃ সীমান্ত নদীগুলোর নাব্যতা সংকট, অবৈধ দখল, অনিয়ন্ত্রিক বালু উত্তোলন এবং তীব্র তাপদাহ এই অঞ্চলের কৃষি, জীববৈচিত্র ও মানুষের জীবন যাত্রাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই বাস্তবতায় প্রকৃতির নিজস্ব সুরক্ষাবলয় পুনরুদ্ধার এবং নদীগুলোকে বাঁচানোর সুনির্দিষ্ট রুপরেখা প্রণয়নের লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন।

মুক্ত আলোচনা করেন বাংলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, শহীদ জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, তহমিনা খাতুন, জিলহজ সরকার, মির্জা ওবায়দুর রহমান, মোঃ লিটন, মোঃ ইউসুফ, তোফাজ্জল হোসেন। সভায় কনসেফট নোট পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক হারুন-উর-রশিদ ও বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com