1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

সৌদি সরকার মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যাদের

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ১০.৩৬ এএম
  • ২১৪ Time View

সৌদি আরবের সরকার পবিত্র নগরী মক্কায় প্রবেশে সীমিত পরিসরে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি বছরের হজ্ব মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে, যা গতকাল বৃহস্পতিবার (২৬ মে) শুরু হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।

খবর অনুসারে, আলোচিত সময়ে সৌদি আরবে কর্মরত বাংলাদেশীসহ কোনো দেশের প্রবাসীরা মক্কা শহরে ঢুকতে পারবেন না। হজ্জ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আলোচিত নিষেধাজ্ঞা কার্যকরে মক্কা নগরীর প্রতিটি প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবে। বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

তবে যেসব প্রবাসীর উমরাহ ও হজ্জ করার অনুমতি রয়েছে, তারা আলোচিত নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

এছাড়া যেসব প্রবাসীর মক্কায় প্রবেশের অনুমতি রয়েছে এবং যাদের নামে মক্কায় কাজ করার অনুমতিপ্র (Iqama) রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com