1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারলেই খুশি হতাম: মাসুদ পারভেজ রাসেল এমপি-১

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭.০৮ পিএম
  • ১৮৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গায় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ শুভেচ্ছা বিতরণ করা হয়েছে। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এমপি-১ বলেন, “প্রধানমন্ত্রীর ঈদ উপহার আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারলেই আমি সবচেয়ে বেশি খুশি হতাম।”

মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা সম্মেলন কক্ষে এবং দুপুরে আলমডাঙ্গা উপজেলা হলরুমে পৃথকভাবে এ ঈদ শুভেচ্ছা ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যের বরাদ্দকৃত অর্থ দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এবং আলমডাঙ্গা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, “প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেওয়া এই ঈদ উপহার আপনাদের কষ্ট করে এখানে ডেকে এনে নয়, বরং বাড়িতে পৌঁছে দিতে পারলে আমি খুশি হতাম। কিন্তু সরকারের নিয়ম-নীতি ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে আপনাদের এখানে উপস্থিত হতে হয়েছে।”

তিনি আরও বলেন, “এই ঈদ শুভেচ্ছার মাধ্যমে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে—বিষয়টি এমন নয়। তবে এটি আপনাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস এবং সরকারের পক্ষ থেকে সহমর্মিতার প্রকাশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদরে জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সদর উপজেলার সহকারী সেক্রেটারি সজিবুল ইসলাম। আলমডাঙ্গা পর্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সফিউল ইসলাম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com