1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায়

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২.৫৫ পিএম
  • ২০৮ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ভৈরব উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা বেগম। তার এই সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জানা যায়, খালেদা বেগমের বড় ছেলে সি এম খালাফ মাহমুদ আদর, কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী, জাতীয় ও জেলা পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ডে উন্নীত হয়েছেন। শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রধানমন্ত্রী প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়াও জাতীয় ও জেলা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আদর “একক অভিনয়” বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান, গল্প বলা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিতর্ক প্রতিযোগিতায় তার দল দ্বিতীয় স্থান লাভ করেছে।

আদরের বাবা জহিরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বলেন, ছেলে যেন ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় রাখতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com