1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Title :
মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহেল রানা হবিগঞ্জ ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা রক্তঋণের জনপদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

হবিগঞ্জ ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা

  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯.২৭ পিএম
  • ৬০ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে মাত্র চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ন্যক্কারজনক এই ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল, এমন অভিযোগও উঠেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটির বাবা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। শিশুটি তার মায়ের সঙ্গেই গ্রামের বাড়িতে বসবাস করে। গত শনিবার বিকেলে প্রতিদিনের মতো বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সে। অভিযোগ রয়েছে, এ সময় গ্রামেরই এক যুবক কৌশলে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়।

পরবর্তীতে শিশুটির অস্বাভাবিক আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে।

এদিকে, ধর্ষণের মতো এই জঘন্য অপরাধের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল অভিযুক্ত যুবককে রক্ষার্থে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জোর চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি আড়াল করতে শিশুটির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে কোনো চাপের কাছে মাথা নত না করে এই অমানবিক ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার দাবি করেছেন শিশুটির স্বজনরা।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায়। পুলিশ শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে পরিবারের জবানবন্দি গ্রহণ করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com