1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহেল রানা হবিগঞ্জ ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা রক্তঋণের জনপদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা

  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯.২৪ পিএম
  • ৬০ Time View

আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো: সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা এমন অভিযোগ উঠেছে।  নিজ কন্যা সন্তানকে বটি দা দিয়ে গলা কেটে হত্যা করার এক রোমহর্ষক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার (২২  মে ২০২৬ইং) ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক মাকে আটক করেছে পুলিশ। তবে মা মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।

নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা, যার বয়স ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর  মেয়ে। আর আটকৃত ওই শিশুর মা সুবিনা বেগম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পুরাতন কালারুকা আমির আলী যখন ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী সুবিনা বেগমে নিজ বসত ঘরের ভেতর ধারালো বটি দা দিয়ে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে আমির আলী ঘরে ফিরে এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুঁটে আসেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। ইতোমধ্যেই নিহত শিশু মাইমুনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। আটক সুবিনা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com