1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২.০৩ পিএম
  • ২১২ Time View

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে টানা ছুটির সময়ে গ্রাহকদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংককে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) সচল রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, ঈদের ছুটির সময় যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত, পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ এবং কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বুথে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।

পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রে সার্বক্ষণিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক “কার্ড নট প্রেজেন্ট” লেনদেনে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া ঈদের ছুটিকালীন সময়ে সব ধরনের লেনদেনের তথ্য এসএমএস এলার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে এবং ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থায় সচেতনতামূলক প্রচারণা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার কথাও বলা হয়েছে।

আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। তবে ঈদের আগে শনিবার দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com